Sebabratee Mukta Scout Group
A journey of dedication, leadership, and community service since 1975. Nurturing young minds to become responsible citizens through the timeless values of scouting.
flag Our Scouting Philosophy
স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য হলো এর আদর্শ, উদ্দেশ্য ও সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক, বুদ্ধিভিত্তিক, সামাজিক, আধ্যাত্মিক এবং আবেগীয় চেতনার উৎকর্ষ সাধন করা। সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ তার সূচনালগ্ন থেকেই এই মৌলিক নীতিমালাগুলোকে হৃদয়ে ধারণ করে পথ চলছে। আমাদের মূল লক্ষ্য হলো পর্যায়ক্রমিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে-মেয়েদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক একজন আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সমাজে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে।
প্রচলিত স্কাউট প্রোগ্রামের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সেবাব্রতী তার সদস্যদের জন্য নিয়মিত আকর্ষণীয় ও বৈচিত্র্যময় কর্মসূচি প্রণয়ন করে। আমরা বিশ্বাস করি, আনন্দদায়ক পরিবেশই প্রতিভা বিকাশের শ্রেষ্ঠ মাধ্যম। তাই আমাদের কাব, স্কাউট ও রোভাররা এক প্রাণবন্ত পরিবেশে স্কাউটিং শেখার ও উপভোগ করার সুযোগ পায়, যা তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হয়।
এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা আজ দেশ-বিদেশে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত। দলের প্রতিটি পর্যায়ের কাব, স্কাউট, রোভার এবং লিডারগণ সংগঠনের নিয়মনীতি ও শৃঙ্খলার প্রতি অবিচল থেকে যেমন নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি সেবাব্রতীকেও করে তুলেছেন একটি গৌরবোজ্জ্বল ও অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান।
সেবাব্রতীর গোড়ার কথা
event_available সূচনা (১৯৭৪)
১৯৭৪ সালের মে মাসে একটি মুক্ত রোভার দল গঠনের প্রথম উদ্যোগ নেওয়া হয়। প্রাক্তন স্কাউট জনাব সাদী মোহাম্মদ তকিউল্লাহর মোহাম্মদপুরের বাসভবনে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। মোহাম্মদ সৈয়দুল ইসলাম মল্লিক একটি মুক্ত রোভার দল গঠনের প্রস্তাব দেন। উপস্থিতির অভাবে সেদিনের সভাটি পুরোপুরি সফল না হলেও, এটি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একঝাঁক মেধাবী প্রাক্তন স্কাউটকে এক ছাতার নিচে আনতে সক্ষম হয়।
celebration আনুষ্ঠানিক যাত্রা (১৯৭৫)
১৯৭৫ সালের ২০শে এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে প্রাক্তন স্কাউট শেখ মোহাম্মদ নিজাম উদ্দীনের বাসভবনে দ্বিতীয় উদ্যোগটি নেওয়া হয়। ডা. মল্লিক দল গঠনের যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং সর্বসম্মতিক্রমে "সেবাব্রতী মুক্ত রোভার স্কাউট গ্রুপ" গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রুপের স্কার্ফের রঙ হলুদ বর্ডারযুক্ত লাল নির্ধারণ করা হয় এবং এর কার্যালয় স্থাপন করা হয় ৮২, বাঁশবাড়ী, মোহাম্মদপুর, ঢাকায়।
এই তরুণ প্রতিষ্ঠাতাদের সমর্থন ও সাহস যুগিয়েছিলেন মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক শামছউদ্দিন আহম্মদ (মরহুম), দেশের বরেণ্য দুই স্কাউট ব্যক্তিত্ব মাওলানা আবদুর রউফ (মরহুম) ও এম ওয়াজিদ আলী (মরহুম), কায়দে আযম স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত জনাব মোঃ শাহ আলম, মোফাখখার হোসেন (মরহুম), শিশু সাহিত্যিক মোহাম্মদ মোদাব্বের (মরহুম) সহ আরও অনেকে।
ঐতিহাসিক সময়রেখা ও মাইলফলক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ট্রাফিক সপ্তাহে গ্রুপটি স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।
দলের প্রথম প্রেসিডেন্ট'স স্কাউট এওয়ার্ড অর্জন করেন মো: মিজানুর রহমান খান, মো: আলী আহাদ, মো: ফরিদ হোসেন, হাসান শরীফ জয়, মো: নাসিম হায়দার। একই বছর 'সেবাব্রতী মুক্ত কাব দল' আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
'সেবাব্রতী মুক্ত স্কাউট দল' আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সিনিয়র রোভার মেট মু. তৌহিদুল ইসলাম বাংলাদেশ স্কাউটসের ইয়ুথ প্রোগ্রাম আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী প্রকাশনা "আদিগন্ত সবুজে" প্রকাশিত হয়।
মু. তৌহিদুল ইসলাম এবং মো. মিজানুর রহমান খান গ্রুপের প্রথম 'প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড' অর্জন করেন।
গ্রুপের সদস্যরা জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটসে ব্যাপক অবদান রাখেন। ১৯৯৫ সালে "শাপলা কাব অ্যাওয়ার্ড" এর প্রোগ্রাম ডিজাইনে এবং ১৯৯৬ সালে কাব শাখার 'তারা ব্যাজ' বইয়ের পাণ্ডুলিপি তৈরিতে আবদুল্লাহ আল মামুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
"সেবাব্রতী ফাউন্ডেশন"-এর যাত্রা শুরু। আলী আহাদ দিপু, আবদুল্লাহ আল মামুন এবং মিনহাজুল আলমের প্রচেষ্টায় ২০১০ সালে ফাউন্ডেশনের কাজ পুনরুজ্জীবিত ও স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়।
৮ম জাতীয় স্কাউট জাম্বুরিতে গ্রুপটি 'সাব ক্যাম্প রানিং শিল্ড' অর্জন করে।
কাব আবু নাহিদ পিয়াস এবং মো. জিয়াদ হাসান খান গ্রুপের প্রথম 'শাপলা কাব অ্যাওয়ার্ড' অর্জন করেন।
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 'সেবাব্রতী সাইক্লিং ক্লাব' ও 'অ্যাডভেঞ্চার ক্লাব' চালু হয় এবং যাকাত-ফিতরা সংগ্রহ ও বিতরণ শুরু।
"স্বীকৃতি রজনী" (Recognition Night) উদযাপন। "শুদ্ধ হৃদয়ের সান্নিধ্যে" (বৃদ্ধাশ্রমে সহায়তা), বন্যা দুর্গতদের সাহায্য, পথশিশুদের পাশে দাঁড়ানো এবং করোনাভাইরাস মহামারির সময় "আশার আলোয় সেবাব্রতী" উদ্যোগ।
বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে গ্রুপের গৌরবময় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
প্রধান সম্মাননা ও অর্জন
২৬
শাপলা কাব অ্যাওয়ার্ড
৩৮
প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড
৩
কায়েদ-ই-আজম স্কাউট
১০
প্রেসিডেন্টস রোভার স্কাউট
৯
রৌপ্য ইলিশ (Silver Hilsa)
৭
রৌপ্য ব্যাঘ্র (Silver Tiger)
Moments in Time
সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ পরিচালিত হয় গ্রুপ কাউন্সিল, গ্রুপ কমিটি, গ্রুপ স্কাউটার্স কাউন্সিল ও ইউনিট লিডার দ্বারা।