Our Constitution

Agenda

কার্যক্রমসমূহ

কার্যক্রম (AGENDA)
সেবাব্রতী আন্দোলনের উদ্দেশ্য সাধনে আন্দোলনের পদ্ধতি অনুসারে সদস্য উন্নয়নে সহায়তা এবং সেবাব্রতীর লক্ষ্য অর্জনে গৃহীত কার্যাবলী ‘কার্যক্রম’ নামে অভিহিত হবে। এরূপ কার্যক্রম সেবাব্রতী কর্তৃক প্রণীত, পরিচালিত ও অনুমোদিত হবে। অন্যকোনভাবে ব্যাখ্যাত না হলে বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত বা গৃহীত না হলে এরূপ কার্যক্রম গোষ্ঠীকেন্দ্রিক হবে। এই অধ্যায়ের ধারাসমূহে বর্ণিত বিষয়সমূহ কার্যক্রম বলে বিবেচিত হবে।

handshake

সদস্য কল্যাণ

সেবাব্রতীর সকল ধরনের সদস্য বা সদস্যের পরিবারকে সহায়তাদানের লক্ষ্যে সেবাব্রতী নিম্নলিখিত কার্যক্রম হাতে নেবে।

  • ক) আর্থিকভাবে সংকটাপন্ন সদস্যের পরিবারকে সাহায্যের লক্ষ্যে সেবাব্রতী একটি তহবিল গঠন করবে। এরূপ তহবিলের নাম হবে ‘সেবাব্রতী সদস্য কল্যাণ তহবিল’। এই তহবিলের আয়-ব্যয় এর পৃথক হিসাব থাকতে পারবে। সদস্য পরিষদ কর্তৃক অনুমোদিত নীতিমালার আলোকে নির্বাহী পরিষদ কর্তৃক অথবা নির্বাহী পরিষদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোন কমিটি এই তহবিল গঠন ও পরিচালনা করবে। নির্বাহী পরিষদ এরূপ কমিটির কর্মপরিধি ও কাঠামো নির্ধারণ করবে। এই কমিটি তাদের কাজের জন্য নির্বাহী কমিটির কাছে দায়ী থাকবে। প্রতিটি গোষ্ঠী বিধি মোতাবেক এরূপ সদস্য কল্যাণ তহবিল গঠন করবে।
  • খ) সদস্যের আর্থিক সামাজিক ও পেশাগত ভাবে সহায়তা কিংবা প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার লক্ষ্যে একটি সদস্য সহায়তা পদ্ধতি (Member Support System) গড়ে তুলবে।
  • গ) সকল ধরনের সদস্যদের সামগ্রিকভাবে সহায়তার লক্ষ্যে সদস্যদের সাথে সম্পর্কিত কিংবা সেবাব্রতীর শুভাকাঙ্ক্ষী/সমর্থক ব্যক্তিবর্গের একটি সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলবে। উল্লেখিত ব্যক্তিবর্গের একটি হালনাগাদ রেকর্ড সংরক্ষণ ও ডাটা ব্যাংক তৈরি করবে যাতে করে সদস্যদের প্রয়োজনমাফিক যথার্থ ব্যক্তি/ব্যক্তিবর্গের সহায়তা গ্রহণ করা সম্ভব হয়।
trending_up

আর্থসামাজিক কার্যাবলী

সেবাব্রতী আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক অবদান রাখা সহ নিজ আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করবে :

  • ক) সেবাব্রতী যে কোনো সাংগঠনিক স্তরে সরাসরি আর্থসামাজিক প্রকল্প/প্রকল্পসমূহ প্রণয়ন ও বাস্তবায়ন করবে। এই উদ্দেশ্যে পেশাগত প্রশিক্ষণ প্রদান কার্যক্রম, কৃষি খামার, মৎস্য খামার, পশুপালন ও হাঁসমুরগী পালন, কারুশিল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মাতৃ-শিশু কেন্দ্র, দিবাযত্ন কেন্দ্র, পুনর্বাসন কার্যক্রম, গৃহায়ন, শিশু শিক্ষা কেন্দ্র, পর্যটন প্যাকেজ ভ্রমণ কর্মসূচী ইত্যাদি ক্ষেত্রসমূহের প্রকল্পসহ সময়-সুযোগ, চাহিদা ও বাস্তবায়ন যোগ্যতা বিবেচনা করে নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
  • খ) সেবাব্রতী সমাজের উদ্যোগী গোষ্ঠী বা ব্যক্তিবর্গকে স্বনির্ভর প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সমর্থন সাহায্য ও সহযোগিতা যোগাবে। পারস্পরিক অংশীদারিত্ব ও মর্যাদার ভিত্তিতে, অনুমোদিত একটি নীতিমালার আলোকে দেশীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা সংস্থাসমূহের সাথে সহযোগিতামূলক কিংবা যৌথ প্রকল্প সংগঠন ও পরিচালনা করবে।
  • গ) বর্ণিত সংস্থা বা সংস্থাসমূহ সহ আর্থসামাজিক প্রকল্প সম্পর্কিত অন্যান্য সংগঠন বা কর্তৃপক্ষের সাথে এ সম্পর্কিত জ্ঞান, প্রযুক্তি, তথ্য ও দক্ষতা বিনিময় করবে।
savings

ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ প্রকল্প

সেবাব্রতীর সদস্যদের আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিজস্ব একটি সঞ্চয় প্রকল্প থাকবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এর সদস্যগণ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারবে এবং প্রকল্প থেকে আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এই প্রকল্পের নীতিমালা নিম্নরূপ :

  • ক) সেবাব্রতীর সকল ধরনের সদস্য ও সেবাব্রতীর সহযোগী (Fellow) গণ এরূপ প্রকল্পের সদস্য হতে পারবেন। প্রকল্পের সদস্যপদ সদস্যের ও সহযোগীদের সম্পূর্ণ ঐচ্ছিক
  • খ) এরূপ প্রকল্পের নাম হবে ‘সেবাব্রতী ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ প্রকল্প’
  • গ) এরূপ প্রকল্প গোষ্ঠীকিত্তিক হবে
  • ঘ) এতদসংক্রান্ত দেশের প্রচলিত আইনের ভিত্তিতে সদস্য পরিষদ কর্তৃক অনুমোদিত বিধিমালা অনুসারে এই প্রকল্প পরিচালিত হবে
camping

স্কাউটিং

ছেলেমেয়েদের সার্বিক বিকাশে সহায়ক শিক্ষা হিসেবে স্কাউট আন্দোলন অনন্য বলে সেবাব্রতী মনে করে। সেবাব্রতী আন্দোলনের উদ্দেশ্য বয়স্কদের বিকাশ ও উন্নয়নে সহায়তা করা। সাধারণভাবে উভয় আন্দোলন মানব উন্নয়নকেই গুরুত্ব দেয় বলে স্কাউট আন্দোলন সংগঠনে ও সম্প্রসারণে ‘বাংলাদেশ স্কাউটস’ প্রতিষ্ঠানের গঠন ও নিয়ম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের আওতায় সেবাব্রতী নিম্নবর্ণিত কার্যক্রম হাতে নেবে :

  • ক) প্রাথমিকভাবে একটি স্কাউট গ্রুপ গঠন ও পরিচালনা করবে যার নাম হবে ‘সেবাব্রতী স্কাউট গ্রুপ’। সেবাব্রতী কর্তৃপক্ষ এই গ্রুপের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হবে
  • খ) সেবাব্রতীর সকল তালিকাভুক্ত গোষ্ঠী স্কাউট ইউনিট/গ্রুপ গঠন ও পরিচালনা করবে
  • গ) সেবাব্রতী কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রসমূহে এক বা একাধিক স্কাউট ইউনিট/গ্রুপ সংগঠন ও পরিচালনা করবে
  • ঘ) স্কাউট আন্দোলনের সম্প্রসারণের লক্ষ্যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র বা এলাকায় নতুন নতুন স্কাউট ইউনিট/গ্রুপ সংগঠন ও পরিচালনায় সহায়তা করবে
  • ঙ) সেবাব্রতীর স্কাউট ইউনিট/গ্রুপ সমূহের আদর্শ স্কাউটিং করার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে
  • চ) দেশের স্কাউট আন্দোলনের কর্তৃপক্ষ ‘বাংলাদেশ স্কাউটস’ এর সাথে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে ও স্কাউটিং সম্পর্কিত কার্যক্রম হাতে নেবে
volunteer_activism

সমাজ সেবা ও সমাজ কল্যাণ

মানব সেবা ও সমাজ কল্যাণের লক্ষ্যে সেবাব্রতী সকল সাংগঠনিক স্তরে নিম্নবর্ণিত কার্যক্রম হাতে নেবে :

  • ক) দৈব দুর্বিপাকে ত্রাণকার্য পরিচালনা করা।
  • খ) নিরক্ষরতা দূরীকরণে সাক্ষরতা অভিযান।
  • গ) বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ।
  • ঘ) অন্যান্য সংস্থার কর্মসূচিতে সমর্থন।
  • ঙ) অনাথ, প্রবীণ ও দুঃস্থদের পুনর্বাসন কেন্দ্র।
  • চ) স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষা।
  • ছ) স্বাস্থ্য ক্যাম্প ও সেবা প্রদান।
  • জ) স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ।
  • ঝ) বিনামূল্যে/স্বল্পমূল্যে চিকিৎসা সেবা।
  • ঞ) নারী, শিশু ও রোগীদের অধিকার সচেতনতা।
  • ট) বিজ্ঞানসম্মত মডেল শিক্ষায়তন।
  • ঠ) অনানুষ্ঠানিক ও বিশেষ শিক্ষাকেন্দ্র।
  • ড) পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা।
  • ঢ) মানব কল্যাণে যেকোনো কার্যক্রম।
palette

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি

জাতীয় ইতিহাস ও কৃষ্টির সংরক্ষণ ও বিকাশ, বাংলা সাহিত্যের ধারাকে অধিকতর শক্তিশালী করা সহ মানবিক সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে সেবাব্রতী সকল সাংগঠনিক স্তরে নিম্নবর্ণিত কার্যক্রম হাতে নেবে :

  • ক) ছেলেমেয়েদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন (হস্তাক্ষর, চিত্রাঙ্কন, কবিতা, আবৃত্তি, নৃত্য ইত্যাদি)।
  • খ) সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা।
  • গ) পত্রপত্রিকা, বই, অডিও ভিডিও, চলচ্চিত্র, নাটক নির্মাণ ও প্রকাশ।
  • ঘ) নিজস্ব গ্রন্থাগার ও গ্রন্থাগার আন্দোলন।
  • ঙ) বার্ষিক ‘সেবাব্রতী মেলা’ আয়োজন।
  • ছ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস, প্রতিষ্ঠা দিবস উদযাপন ও আনন্দভ্রমণ।
  • জ) সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, আর্ট গ্যালারী প্রতিষ্ঠা।
book

প্রকাশনা

  • ক) সেবাব্রতীর একটি প্রকাশনা বিভাগ থাকবে, এর নাম হবে ‘সেবাব্রতী প্রকাশনী’
  • খ) নির্বাহী পরিষদ প্রকাশনী পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবে
  • গ) প্রকাশনীর আয়-ব্যয়ের পৃথক হিসাব থাকবে
  • ঘ) কার্যাবলী : সেবাব্রতীর যাবতীয় অনুমোদিত মুদ্রণকর্ম, প্রকাশনা শিল্পের আইন অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে বই, পত্র পত্রিকা প্রকাশ করা ও প্রকাশনালব্ধ আয় দ্বারা সেবাব্রতীর তহবিল বৃদ্ধির লক্ষ্যে এই বিভাগ কাজ করবে
award_star

কর্মের মূল্যায়ন ও স্বীকৃতি

সেবাব্রতীর অভ্যন্তরে ও দেশীয় ও আন্তর্জাতিকভাবে মানবজাতির কল্যাণ ও উন্নয়নে স্বীয় কর্মের অবদানকে মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সেবাব্রতী নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করবে :

  • ক) ‘কার্যকর মূল্যায়ন ও স্বীকৃতি পদ্ধতি’ গড়ে তুলবে সকল সাংগঠনিক স্তরে।
  • খ) ‘সেবাব্রতী ফেলোশীপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে অনন্য সহায়তার জন্য।
  • গ) ‘সেবাব্রতী পুরস্কার’ প্রবর্তন করবে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাংবাদিকতা, শান্তি, মানবাধিকার等领域ে।
  • ঘ) ‘সেবাব্রতী স্পন্সর পুরস্কার’ চালু করবে নবীনদের উৎসাহ যোগাতে।

বর্ণিত কার্যক্রমসমূহ ছাড়াও সেবাব্রতীর আদর্শ মোতাবেক সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য অনুমোদিত নীতিমালার আলোকে সময় ও পরিবেশের চাহিদা অনুসারে কেন্দ্রীয় ও গোষ্ঠী সংগঠন বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।