Member Development Framework

Membership Development

সদস্য উন্নয়ন

সদস্য উন্নয়নের ভিত্তি

সেব্রতী আন্দোলনের উদ্দেশ্য মানব উন্নয়ন। সেই লক্ষ্যে সেব্রতী আন্দোলনের নীতি ও পদ্ধতি মোতাবেক সকল ধরনের সদস্যদের সার্বিক বিকাশ সাধন করাই হচ্ছে সেব্রতীর মৌলিক নীতি। মানব বিকাশ একটি অবিচ্ছিন্ন ও মানব জীবনের প্রক্রিয়া। ব্যক্তির অন্তর্নিহিত জ্ঞান, স্বভাব, প্রবৃত্তি ও জ্ঞানকে নিজস্ব গতিতে ও স্বভাবে প্রকাশিত করতে পারাই মানব উন্নয়নের প্রকৃত পথ। ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন হয় ব্যক্তিকে তাই জ্ঞানভিত্তিক অভিজ্ঞতাকে অনুধাবন করতে ভালোবাসা ও বিশ্বমানবের সাথে সহযোগী করা। আবার প্রতিটি ব্যক্তির শিক্ষণের গতি, প্রকৃতি ও সক্ষমতা বিভিন্ন ধরনের। বিপরীতধর্মী মনোভাবের সার্বিক শিক্ষণকে একটি সার্বজনীন রূপে রক্ষা করা হচ্ছে বহুমাত্রিক ও বহুবৈচিত্র্যময় এককতার প্রকাশ।

মানব উন্নয়নের উপযোগী মৌলিকতার গুরুত্ব দিয়ে সকল ধরনের সদস্যের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, ব্যক্তিত্বিক ও নৈতিক উন্নয়ন সহ সার্বিক ব্যক্তি উন্নয়নের জন্য আত্মউপলব্ধি ও আত্মজাগরণ, মানবিক বোধ ও চেতনার বিকাশ ও চর্চার মাধ্যমে মানবতাবোধের গভীর উপলব্ধি ও জীবন উপযোগী গঠনশীল লক্ষ্যে সেব্রতীর শিক্ষণ নীতি ও শিক্ষণ পদ্ধতি প্রণীত।

শিক্ষণ নীতি

  • ক) মানব বিকাশের সূত্র অনুযায়ী সেব্রতী আন্দোলনের মৌলিক বিষয়াদির আলোকে সকল স্তরের সদস্যদের উন্নয়নে সহায়ক হবে সেব্রতী কার্যক্রম।
  • খ) সেব্রতী আন্দোলনের উদ্দেশ্য সামনে নির্ধারিত নীতি ও পদ্ধতি অনুযায়ী ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়া সেব্রতীর সকল কর্মকাণ্ড ও সকল ধরনের সদস্যদের আচরণে প্রতিফলিত হবে।
  • গ) একমুখী শিক্ষণ প্রক্রিয়ার পরিবর্তে ব্যক্তির চাহিদা ভিত্তিক মাত্রা ও সেব্রতী আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্ব প্রদান করে শিক্ষণ নমনীয় হবে এবং ব্যক্তির অভিজ্ঞতা, দক্ষতা ও সৃষ্টিশীলতাকে বিবেচনাপূর্বক প্রতিভা বিকাশে সহায়ক হবে।
  • ঘ) আন্দোলনের সদস্য থাকাকালীন সকল সময়ের জন্য অবিচ্ছিন্ন শিক্ষণ কার্যক্রম ও প্রক্রিয়া (Continuous Learning Activities and Process-CLAP) অব্যাহত থাকবে।

শিক্ষণ পদ্ধতি

সেব্রতী আন্দোলনের পদ্ধতি অনুযায়ী এ শিক্ষণ নীতি মোতাবেক সেব্রতীর শিক্ষণ পদ্ধতি একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এ পদ্ধতি তিনটি দিক হচ্ছে স্ব-শিক্ষা ভিত্তিক শিক্ষণ, আনুষ্ঠানিক প্রশিক্ষণ ও প্রয়োগিক শিক্ষণ। অবিচ্ছিন্ন শিক্ষা কর্মসূচি ও প্রক্রিয়ার বিস্তৃত ক্ষেত্রে শিক্ষণ দলভুক্ত এই শিক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ।

ক) স্ব-শিক্ষা ভিত্তিক শিক্ষণ (Self-Education Based Learning)

স্ব-শিক্ষা শিক্ষণ পদ্ধতির প্রাণ। সেব্রতী আন্দোলনের পদ্ধতি অনুসারে ব্যক্তি নিজস্ব আত্মজ্ঞান এবং নিজস্ব চর্চার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। সদস্যরা ব্যক্তিগত স্ব-শিক্ষা গ্রহণ করবেন। এ ধরনের স্ব-শিক্ষায় পুস্তকভিত্তিক জ্ঞান, পারস্পরিক ধারণা ও অভিজ্ঞতার বিনিময়, অনুশীলন, পরিবেশ, আত্মসমালোচনা, মূল্যায়ন, আত্মজিজ্ঞাসা, দলীয় আলোচনার মাধ্যমে কাজ করা এবং সৃষ্টিশীলতার চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব। সদস্যদের জন্য আবশ্যিক স্ব-শিক্ষা মূলতঃ স্ব-শিক্ষা প্রাথমিক প্রক্রিয়া। সকল ধরনের সদস্য সেব্রতীয় স্ব-শিক্ষা অর্জন করবেন।

খ) আনুষ্ঠানিক প্রশিক্ষণ (Formal Training)

আনুষ্ঠানিক প্রশিক্ষণ মূলতঃ সদস্যভিত্তিক যা স্ব-শিক্ষার সহায়ক। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষক ও সহায়ক তৈরি, শিক্ষণ নির্দেশিকা, সেব্রতীর নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের ধারাবাহিক উন্নয়নের জন্য প্রশিক্ষণ আনুষ্ঠানিক প্রশিক্ষণের অংশ। শেখার মাধ্যমে ব্যবহারিক দক্ষতা অর্জন এবং আধুনিক প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নমনীয়, সহনশীলতা ও বিকেন্দ্রীকৃত দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে এবং প্রশিক্ষণকর্মীদের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদান প্রক্রিয়া থাকবে। প্রয়োজনে সেব্রতীর বাইরের কোন ব্যক্তি বা সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে।

গ) প্রয়োগিক শিক্ষণ (Applied Learning)

প্রয়োগিক শিক্ষা শিক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক অংশ। সকল ধরনের সদস্য নানা জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। পরিবেশ ও বাস্তবতার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করবে। সদস্য ভেদে নির্দিষ্ট মাত্রার প্রয়োগিক শিক্ষণ আবশ্যক থাকবে। এ ধরনের শিক্ষণ একটি সদস্যের জীবনব্যাপী প্রক্রিয়া এবং সেব্রতীর সকল কর্মকাণ্ডেই প্রয়োগিক শিক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে।

ঘ) অবিচ্ছিন্ন শিক্ষণ কার্যক্রম ও প্রক্রিয়া (Continuous Learning Activities and Process-CLAP)

শিক্ষণ নীতি মোতাবেক অবিচ্ছিন্ন শিক্ষণ কার্যক্রম ও প্রক্রিয়া শিক্ষণ পদ্ধতির উপরের তিনটি দিককে অবিচ্ছিন্ন করে ও সকল ধরনের সদস্যদের জীবনব্যাপী শিক্ষণ প্রক্রিয়া। এই শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত উপাদান হচ্ছে অনানুষ্ঠানিক প্রশিক্ষণ (Informal Training), সহায়ন (Facilitation) ও ধারাবাহিক সদস্য উন্নয়ন (Continuous Membership Development-CMD)।

শিক্ষণ কর্মসূচি

সেবাব্রতী আন্দোলনের পদ্ধতির মাধ্যমে সদস্যগণ ক্রমান্বয়ী অগ্রগতিসহ একজন সদস্যের জীবনব্যাপী উন্নয়নে সহায়ক হবে শিক্ষণ নীতি ও শিক্ষণ পদ্ধতি মোতাবেক সদস্য শিক্ষণ কার্যক্রম প্রণীত।

ক) শিক্ষণ কর্মসূচি স্কীম

শিক্ষণ কর্মসূচি স্কীম

খ) শিক্ষণ কার্যক্রম শিক্ষা নির্দেশিকা অনুযায়ী সেব্রতী আন্দোলনের পদ্ধতিতে বাস্তবায়িত হবে।

শিক্ষণ প্রধান (LEARNING CHIEF)

ক) শিক্ষণ কার্যক্রম পরিচালনা ও শিক্ষণ বিষয়ক চাহিদা পালনের জন্য সেব্রতীর একজন শিক্ষণ প্রধান থাকবেন। একজন প্রাপ্ত প্রশিক্ষক দুই বছর মেয়াদের জন্য নির্বাহী পরিষদের সুপারিশক্রমে প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত শিক্ষণ কমিটির অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হবেন। নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে পালন না করলে বা বিধি মোতাবেক সদস্যপদ বাতিল হলে তিনি পূর্ণ মেয়াদের জন্য দায়িত্বে থাকবেন না।

খ) শিক্ষণ প্রধানের দায়িত্ব

  • ১) সেব্রতী আন্দোলনের পদ্ধতি মোতাবেক সদস্য উন্নয়ন প্রক্রিয়া মূল্যায়ন সহ প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান
  • ২) শিক্ষণ নীতিমালা মোতাবেক সকল শিক্ষণ প্রক্রিয়ার পরিকল্পনা, গঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন, মূল্যায়ন ও প্রয়োজনীয় অনুমোদন দান
  • ৩) প্রশিক্ষণ ও সহায়কদলের প্রশিক্ষণের জন্য অনুমোদন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষক ও সহায়ক নিয়োগ দান
  • ৪) অনানুষ্ঠানিক প্রশিক্ষণসমূহের অনুমোদন প্রদান ও প্রয়োজনে এরূপ প্রশিক্ষণ পরিচালনা
  • ৫) সদস্যগণের সাথে সংশ্লিষ্ট শিক্ষণ সংক্রান্ত সকল সনদ প্রদান
  • ৬) শিক্ষণ কার্যক্রম সহ সার্বিকভাবে সদস্য উন্নয়ন পরিস্থিতি বিষয়ে নির্দিষ্ট কমিটিকে সময় সময় অবহিতকরণ ও প্রধান উপদেষ্টার কাছে প্রয়োজনীয় মতামত পেশ
  • ৭) শিক্ষণ কমিটির সভাপতি করা সহ এই কমিটির দায়িত্ব পালন নিশ্চিতকরণ
  • ৮) শিক্ষণ দলের অনুমোদন

উপ শিক্ষণ প্রধান

শিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তার পরামর্শক্রমে অনধিক দুই (২) জন প্রশিক্ষক উপ শিক্ষণ প্রধান হিসেবে নির্বাহী পরিষদ কর্তৃক মনোনীত হবেন। তারা তাদের কার্যকালের মেয়াদ ও মেয়াদের প্রকৃতি শিক্ষণ প্রধানের অনুরূপ হবে।

শিক্ষণ কমিটি (LEARNING COMMITTEE)

ক) সার্বিকভাবে শিক্ষণ পদ্ধতি কার্যকর ও সমন্বয় করার জন্য শিক্ষণ কমিটি গঠিত হবে। প্রধান, উপ শিক্ষণ প্রধান ও প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক নিয়ে শিক্ষণ কমিটি গঠিত হবে। শিক্ষণ প্রধান এই কমিটির সভাপতি, উপ শিক্ষণ প্রধান সহ সভাপতি ও অন্যান্য সদস্য হিসেবে কাজ করবেন।

খ) শিক্ষণ কমিটির দায়িত্ব

  • ১) সেব্রতী আন্দোলনের পদ্ধতি অনুযায়ী শিক্ষণ নীতি ও পদ্ধতি পর্যালোচনা ও মূল্যায়ন
  • ২) সদস্য স্তর উন্নয়নভিত্তিক প্রক্রিয়া চূড়ান্তকরণ ও নিশ্চিতকরণ
  • ৩) শিক্ষণ পদ্ধতির নমনীয় ও পরিবর্তনশীল বৈশিষ্ট্যের আলোকে সদস্য শিক্ষণ কার্যক্রম ক্রীড়ার পাঠক্রম প্রণয়ন, প্রশিক্ষণ কোর্স নির্ধারণসহ শিক্ষণ নির্দেশিকা প্রণয়ন ও সমন্বয়সাধন
  • ৪) শিক্ষা চাহিদা অনুযায়ী আনুষ্ঠানিক প্রশিক্ষণসহ সকল ধরনের শিক্ষণ কার্যক্রম প্রণয়ন, বাস্তবায়নের ব্যবস্থা ও সদস্য সেবন
  • ৫) শিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় বইপত্র প্রণয়ন, উপকরণ সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা
  • ৬) শিক্ষণের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশিক্ষক, সহায়ক মনোনয়ন ও নিয়োগের সুপারিশকরণ

প্রশিক্ষক (TRAINER)

কোন সহায়ক প্রশিক্ষকের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে শিক্ষণ নির্দেশিকা মোতাবেক শিক্ষণ দায়িত্ব পালন করে ও নির্দিষ্ট যোগ্যতা অর্জন করে শিক্ষণ কমিটির সুপারিশক্রমে শিক্ষণ প্রধান কর্তৃক নিয়োগ হবেন। এরূপ প্রশিক্ষকগণ আনুষ্ঠানিক প্রশিক্ষণসহ শিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সদস্য উন্নয়নে সহায়তা করবেন। এরূপ পদে নিয়োগের মেয়াদ দুই বছরের এবং নবায়নযোগ্য।

সহায়ক (FACILITATOR)

সদস্য স্তরের কোন সদস্য সহায়কের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে শিক্ষণ নির্দেশিকা বর্ণিত যোগ্যতাবলী অর্জনপূর্বক শিক্ষণ কমিটির সুপারিশক্রমে শিক্ষণ প্রধান কর্তৃক নিয়োগ হবেন। এরূপ সহায়কগণ শিক্ষণ প্রক্রিয়ায় ও আনুষ্ঠানিক প্রশিক্ষণে সহায়তা করা সহ সার্বিকভাবে সদস্য উন্নয়নের লক্ষ্য অর্জনে দায়িত্ব পালন করবেন। এরূপ পদে নিয়োগের মেয়াদ দুই বছরের এবং নবায়নযোগ্য।

শিক্ষণ দল (LEARNING TEAM)

সদস্য উন্নয়নের লক্ষ্যে সকল প্রশিক্ষক ও সহায়কদের সমন্বয়ে শিক্ষণ দল গঠিত হবে। শিক্ষণ প্রধান এরূপ শিক্ষণ দলের নেতৃত্ব দেবেন। শিক্ষণ নীতি ও পদ্ধতি মোতাবেক সদস্যদের উন্নয়নে সহায়ক প্রদানসহ সার্বিকভাবে শিক্ষণ দলের দায়িত্ব পালন করবেন।

শিক্ষণ নির্দেশিকা (LEARNING GUIDE)

সেব্রতী আন্দোলনের মৌলিক বিষয়াদির ভিত্তিতে সদস্য উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষণ নীতি ও পদ্ধতি অনুযায়ী সেব্রতীর একটি শিক্ষণ নির্দেশিকা থাকবে। শিক্ষণ নির্দেশিকার বিধি অনুসারে সকল শিক্ষণ প্রক্রিয়া ও কার্যক্রম পরিচালিত হবে।