Our Legacy

Founder's Message

Founders Image

মোঃ সৈয়দুল ইসলাম মল্লিক

২০ শে এপ্রিল ১৯৭৫

“সবার জন্য ভালোবাসার চেতনা থেকে আমি সেবাব্রতী মুক্ত স্কাউট দল গড়েছি। সেবাব্রতী আমার স্বপ্ন, আমার সাধনা, আমার অন্তহীন চিন্তার ধারাবাহিক প্রকাশের প্রাথমিক রূপ। একদিন এই দলের শেকড় প্রোথিত হবে সমাজের গভীর থেকে গভীরে। মানুষের সকল ভালোবাসার জন্য কাজ করে এই সংগঠন-পরিবর্তনশীল চাহিদাকে মূল্য দেবে, চিরায়ত ও নতুন ধারাকে আত্মীকৃত করবে। জন্ম দেবে নতুনের - যা দেশকে উন্নত করবে।

সুন্দরকে সৃষ্টির আকাঙ্খা ও মহৎ চিন্তার ফসল ফলবে অকাতরে সেবাব্রতীর বাগানে। মানুষের সাথে মানুষের নিবিড় সম্পর্কের সুষমায় মহিমান্বিত হবে সেবাব্রতী পরিবার। শুধু মানুষের জন্য এই সংগঠন অনেক বড় কর্মযোগে বিকশিত হবে। সময়ের পথ ধরে পরিচর্যা করবে ফুলের মতন অগণ্য শিশু কিশোর যুবার। পৃথিবীকে উপহার দিবে অনেক অনেক ভালো মানুষ, যাদের সৌরভ ভেঙে দেবে কালের সীমানা। এই তো শুরু- আমাদের সামনে আছে অনিবার্য সোনালী দিন।

সেবাব্রতীর এখনকার ও অনাগত ভবিষ্যতের সকল সদস্যকে আমার অন্তহীন ভালোবাসা ও অভিনন্দন।”

Founder's First Message