বয়স ৬-১১ বছর

কাব স্কাউট (Cub Scouts)

সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের কাব শাখাটি মূলত ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত একটি অনন্য জীবনমুখী শিক্ষণ কেন্দ্র। লর্ড ব্যাডেন পাওয়েলের "কাজের মাধ্যমে শেখা" (Learning by doing) এবং উল্ফ কাব হ্যান্ডবুকের আলোকে শিশুদের চারিত্রিক, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এই শাখার মূল লক্ষ্য।

pets

groups ষষ্ঠক পদ্ধতি

কাব ইউনিটটি সম্পূর্ণভাবে 'ষষ্ঠক পদ্ধতি' বা 'সিক্সেস সিস্টেম' (Sixes System) দ্বারা পরিচালিত। প্রতি ৬ জন কাব স্কাউট নিয়ে একটি 'ষষ্ঠক' গঠিত হয়। প্রতিটি ষষ্ঠকের জন্য একজন নির্বাচিত ষষ্ঠক নেতা এবং একজন সহকারী ষষ্ঠক নেতা দায়িত্ব পালন করে।

palette সেবাব্রতীর ষষ্ঠকসমূহ

আকাশি ষষ্ঠক (Indigo Six)
খয়েরী ষষ্ঠক (Brown Six)
কমলা ষষ্ঠক (Orange Six)
বেগুনি ষষ্ঠক (Violet Six)

military_tech বার্ষিক খেতাব

সেবাব্রতীর কাব শাখা: সেবার কুঁড়ি

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ: চাঁদপানা মুখ

বছর জুড়ে কাব শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই খেতাব প্রদান করা হয়।

প্যাক মিটিং (Pack Meetings)

এই শাখার সকল প্যাক মিটিং (Pack Meetings) মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের কাবদের সাথে যৌথভাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নিয়মিত সাপ্তাহিক মিটিং ছাড়াও কাবরা জাতীয় ক্যাম্প, ক্যাম্পুরী, ইভেন্টস, ট্রেনিং ও নানাবিধ কার্যক্রমে সাফল্যের সাথে অংশগ্রহণ করে।

বর্তমান কাব স্কাউট তথ্য (২০২৫)

২৩

সক্রিয় কাব স্কাউট

শাপলা কাব অ্যাওয়ার্ড প্রত্যাশী

চাঁদ তারা ব্যাজধারী

১১

তারা ব্যাজধারী

সদস্য ব্যাজ (নবাগত)

২৬

মোট শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত (এ পর্যন্ত)

* সাত জন শাপলা কাব অ্যাওয়ার্ড প্রত্যাশী বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মূল্যায়নের চূড়ান্ত ধাপে রয়েছে।

নেতৃত্ব ও কার্যক্রম

person

কাব লিডার (Cub Leader - CL)

ইউনিটের সার্বিক দায়িত্বে

group

সহকারী কাব লিডার (ACL)

একাধিক সহকারী নেতা

এই শাখাটি পরিচালনার জন্য দলের গ্রুপ কাউন্সিল কাজ করে। ইউনিটের সার্বিক দায়িত্বে থাকেন একজন অভিজ্ঞ কাব লিডার (Cub Leader - CL) এবং একাধিক সহকারী কাব লিডার (ACL)। সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের কাব শাখা নিয়মিত গ্রুপের কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদপুর উপজেলা, ঢাকা মেট্রো ও জাতীয় পর্যায়ের সকল ক্যাম্প, ক্যাম্পুরী, ইভেন্টস, ট্রেনিং ও নানাবিধ কার্যক্রমে সাফল্যের সাথে নিয়মিত অংশগ্রহণ করে।

emoji_events

শাপলা কাব অ্যাওয়ার্ডের সাফল্য

সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের কাব স্কাউটরা প্রতিবছরই বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে থাকে। এ পর্যন্ত দলের ২৬ জন সদস্য শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।