স্কাউট কার্যক্রম
১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ সাফল্যের শীর্ষে অবস্থান করছে। এটি বাংলাদেশের হাতেগোনা কয়েকটি মাত্র 'মুক্ত স্কাউট গ্রুপ' (Open Scout Groups)-এর মধ্যে অন্যতম, যা গত পাঁচ দশক ধরে নিরবচ্ছিন্নভাবে স্কাউটিং কার্যক্রম সচল রেখে এই অনন্য গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে।
৫০
বছর পূর্তি
৩৮
প্রেসিডেন্ট’স স্কাউট
২৬
শাপলা কাব অ্যাওয়ার্ড
১০+
উড ব্যাজার ও এলটিডি
যৌথ কার্যক্রম
সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ শুরু থেকেই একে অপরের পরিপূরক ও অভিন্ন সত্তা হিসেবে কাজ করে আসছে। সারা বছর জুড়ে এই দুই গ্রুপ যৌথভাবে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে। নিয়মিত প্যাক মিটিং (Pack Meetings), ট্রুপ মিটিং (Troop Meetings), ক্রু মিটিং (Crew Meetings) থেকে শুরু করে বার্ষিক গ্রুপ ক্যাম্প (Group Camps) এবং সামাজিক সচেতনতামূলক প্রজেক্ট— সবকিছুই এই দুই গ্রুপ সম্পূর্ণ যৌথভাবে বাস্তবায়ন করে থাকে। এই মেলবন্ধন বাংলাদেশের স্কাউটিং ইতিহাসে এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত।
school দক্ষ নেতৃত্ব
দলের নিবিড় ও উচ্চমানের প্রশিক্ষণের ফলস্বরূপ সেবাব্রতীর সদস্যগণ নিয়মিতভাবে স্কাউটিংয়ের সর্বোচ্চ জাতীয় পদকসমূহ অর্জন করে আসছে। সেবাব্রতী কেবল দক্ষ স্কাউটই তৈরি করেনি, বরং বাংলাদেশ স্কাউটসকে নেতৃত্ব দেওয়ার মতো একঝাঁক অসাধারণ ও দক্ষ প্রাপ্তবয়স্ক লিডার (Adult Leaders) উপহার দিয়েছে।
military_tech জাতীয় কমিশনার পদ
এই গ্রুপ থেকে উঠে আসা প্রবীণ স্কাউটাররা বাংলাদেশ স্কাউটসের জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টসমূহ সফলভাবে পরিচালনা করছেন এবং জাতীয় সদর দপ্তরে জাতীয় কমিশনার (National Commissioner), ডেপুটি জাতীয় কমিশনার (Deputy National Commissioner) এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন ও করছেন। বিপুল সংখ্যক দক্ষ স্কাউটার 'উড ব্যাজার' (Wood Badgers) খেতাব অর্জন করেছেন এবং একাধিক এলটিডি (Leader Trainer) দেশব্যাপী স্কাউট লিডারদের প্রশিক্ষণ প্রদান করছেন।
গ্রুপ পরিচালনা কাঠামো
সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ পরিচালিত হয় দলের গ্রুপ কাউন্সিল, গ্রুপ কমিটি ও গ্রুপ স্কাউটার্স কাউন্সিলের মাধ্যমে। প্রতি বছর অনন্য উপায়ে গ্রুপ কাউন্সিল আয়োজন করা হয়, যেখানে দেশে ও বিদেশে অবস্থিত কাউন্সিলরগণ অংশগ্রহণ করেন ও বার্ষিক কর্মপরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করেন। গ্রুপ কাউন্সিলে নির্বাচিত গ্রুপ কমিটি ও গ্রুপ স্কাউটার্স কাউন্সিল এক বছরের জন্য সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ পরিচালনা করেন।
বাৎসরিক ও ধারাবাহিক কার্যক্রম
নতুন সদস্য ভর্তি
নতুন শিক্ষাবর্ষের শুরুতে যৌথভাবে কাব এবং স্কাউট শাখায় নতুন সদস্য নেওয়ার জন্য ভর্তি কার্যক্রম করা হয়।
ব্যাজ প্রদান অনুষ্ঠান (মার্চ-এপ্রিল)
সদস্যদের প্রোগ্রেসিভ ট্রেনিংয়ের অগ্রগতি মূল্যায়নের জন্য যৌথভাবে গ্র্যান্ড ব্যাজ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
সেবাব্রতীর প্রতিষ্ঠাবার্ষিকী (২০ এপ্রিল)
কেক কাটা, স্মৃতি চারণ এবং সাবেক ও বর্তমান সদস্যদের সমন্বয়ে জমকালো উৎসব। ২০১৫ সালে ৪০ বছর ও ২০২৫ সালে ৫০ বছর উদযাপিত হয়।
বার্ষিক যৌথ ইফতার ও 'স্কাউট ওন' (রমজান)
পবিত্র রমজান মাসে সকল স্তরের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও বিশেষ 'স্কাউট ওন' সেশন অনুষ্ঠিত হয়।
জাতীয় দিবস ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ
২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা।
পরিবেশ সংরক্ষণ ও যৌথ বৃক্ষরোপণ
বর্ষাকালে দেশব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহ পালন, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ।
দীক্ষা, ভিজিল ও উতঁরে যাওয়া অভিষেক
নবাগত কাব ও স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান, রোভারদের ভিজিল এবং উচ্চতর শাখায় পদার্পণের জন্য Crossing the Bridge Ceremony।
অ্যাডভেঞ্চার, হাইকিং ও আউটডোর কুকিং
সেপ্টেম্বর-অক্টোবরে দূরবর্তী গ্রামীণ অঞ্চলে অ্যাডভেঞ্চার ক্যাম্প, ট্র্যাকিং, হাইকিং ও স্পেশাল ক্যাম্পিং।
জাতীয় অ্যাওয়ার্ড মূল্যায়ন ও প্রস্তুতি ক্যাম্প
শাপলা কাব, প্রেসিডেন্ট’স স্কাউট ও রোভার অ্যাওয়ার্ডের জন্য জেলা, অঞ্চল ও জাতীয় সদর দপ্তরের মূল্যায়নে অংশগ্রহণ।
বাৎসরিক গ্রুপ ক্যাম্প ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার
৩/৪ দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প, কাব কার্নিভাল, ট্রেজার হান্ট, কুকিং, সমাপনীতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও সেরা সদস্যদের খেতাব প্রদান।
সেবাব্রতী ফাউন্ডেশনের কার্যক্রমে অংশগ্রহণ
যাকাত-ফিতরা সংগ্রহ ও বিতরণ, বন্যার্তদের সাহায্য, শীত বস্ত্র বিতরণ, পথশিশুদের সাথে ইফতার, বৃদ্ধাশ্রমে সাহায্যসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ।
আন্তর্জাতিক ক্যাম্প ও ইভেন্টে অংশগ্রহণ
ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরী, রোভার মুট, ইয়ুথ ফোরামসহ আঞ্চলিক ও বিভিন্ন দেশের ইভেন্টে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন।
মুহূর্তের চিত্রশালা
(ছবিগুলো শীঘ্রই যুক্ত করা হবে)