বয়স ১৭-২৫ বছর

রোভার স্কাউট (Rover Scouts)

১৯৭৫ সালে সেবাব্রতী মুক্ত স্কাউট ক্রু এর মধ্য দিয়েই সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের যাত্রা শুরু হয়। ১৭ ও তদূর্ধ্ব (২৫ বছর পর্যন্ত) কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের নিয়ে রোভার স্কাউট শাখা বা 'রোভার ক্রু' গঠিত। এই শাখার মূল মন্ত্র হলো "সেবা" (Service)। যুবসমাজকে সমাজ পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের নেতৃত্ব বিকাশে দক্ষ করে তোলাই এই শাখার লক্ষ্য।

diversity_3

groups উপদল সমূহ

handshakeএকতা উপদল (Unity Patrol)
straightenশৃংখলা উপদল (Discipline Patrol)
favoriteঅনুগত উপদল (Loyal Patrol)
cleaningপবিত্র উপদল (Clean Patrol)

council ক্রু কাউন্সিল

রোভারদের সমস্ত কার্যক্রম 'ক্রু কাউন্সিল' (Crew Council) দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোভারদের মধ্য থেকে নির্বাচিত সিনিয়র রোভার মেট (Senior Rover Mate - SRM) এই কাউন্সিলের নেতৃত্ব দেন।

military_tech বার্ষিক খেতাব

রোভারদের বার্ষিক খেতাব: সেবক শ্রেষ্ঠ

বছর জুড়ে রোভার শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই খেতাব প্রদান করা হয়।

ক্রু মিটিং (Crew Meetings)

রোভার শাখার নিয়মিত 'ক্রু মিটিং' (Crew Meetings) মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বর্তমান রোভার তথ্য (২০২৫)

১৫

সক্রিয় রোভার ও সহচর

১০

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (এ পর্যন্ত)

নেতৃত্ব ও অভিভাবক

person

রোভার স্কাউট লিডার (Rover Scout Leader - RSL)

শাখার প্রধান অভিভাবক

সেবাব্রতী মুক্ত রোভার ক্রু নিয়মিত গ্রুপের কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের জেলা, অঞ্চল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল ক্যাম্প, জাম্বুরী, ইভেন্টস, ট্রেনিং ও নানাবিধ কার্যক্রমে সাফল্যের সাথে নিয়মিত অংশগ্রহণ করে।

rocket_launch

সেবাব্রতীর চালিকা শক্তি

সেবাব্রতী মুক্ত রোভার ক্রু এর সদস্যরা স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সেচ্ছাসেবক ও ইয়ুথ লিডার হিসেবে কাজ করে। সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের মুল চালিকা শক্তিই হলো সেবাব্রতী মুক্ত রোভার ক্রু। সেবাব্রতী ফাউন্ডেশনের সকল সামাজিক কার্যক্রম, দলের বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন, কাব স্কাউট ও স্কাউট দলের সার্বিক সহযোগিতা সহ নানাবিধ কার্যক্রমে সেবাব্রতী মুক্ত রোভার ক্রু এর ভূমিকা ইর্ষনীয়।

emoji_events

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড

সেবাব্রতী মুক্ত রোভার ক্রু প্রতিবছরই বাংলাদেশ স্কাউটসের রোভারদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে থাকে। এ পর্যন্ত দলের ১০ জন সদস্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।